Main Menu

সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৬৯

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সিলেট জেলায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন। আর সুস্থ হয়েছেন ৬২ জন।

সিলেট স্বাস্থ্য বিভাগের মঙ্গলবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

নতুন শনাক্তদের মধ্যে জন ওসমানী হাসপাতালে, ৪০ জন সিলেট জেলায়, ৪ জন সুনামগঞ্জ, ৬ জন হবিগঞ্জে ও ১১ জন মৌলভীবাজারের। এ নিয়ে এ বিভাগে ২৩ হাজার ২১১ জনের করোনা শনাক্ত হলো।

গত ২৪ ঘন্টায় সুস্থ ৬২ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৭৭৯ জন।

সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩৬ জন। এর মধ্যে সিলেটে ২০৩ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে রয়েছেন ২৫ জন।

করোনায় সবমিলিয়ে মারা যাওয়া ৪২৫ জনের মধ্যে সিলেটে ৩৪৭ জন, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ৩০ জন করে এবং হবিগঞ্জে ১৮ জন মারা গেছেন।

Share





Related News

Comments are Closed