শিক্ষা প্রতিষ্টানের উপর ট্যাক্স আরোপের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিটি অব বাংলাদেশ, সিলেটের উদ্যাোগে শনিবার (৫ জুন) দুপুর ১২টায় নগরীর শহীদ মিনারের সামনে বেসরকারি প্রতিষ্টানের উপর আরোপিত ১৫ শতাংশ ট্যাক্স আরোপের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সংগঠক নিশাত কর সানির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা সঞ্জয় কান্ত দাস, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী শাওন দাস, মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিপ্লব দেব, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী বুশরা সোহাইল প্রমুখ।
শিক্ষার ওপর এরূপ আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন এই কর আরোপের ফলে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি ফি দিতে হবে। করোনা পরিস্থিতিতে প্রায় আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন, অনেক শিক্ষার্থীর পরিবার আর্থিক সংকটে রয়েছে। এ অবস্থায় বর্ধিত ফি এর বোঝা বহন করা শিক্ষার্থীদের পক্ষে অসম্ভব। আমরা এর আগেও দেখেছি, সরকার ২০১০ ও ২০১৫ সালে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি এর ওপর কর আরোপ করেছিল। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরবর্তীতে তা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। তাই আন্দোলনের ভয়ে সরকার এবার টিউশন ফি এর ওপর সরাসরি কর আরোপ না করে কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভূত আয়ের ওপর কর আরোপের প্রস্তাব দিয়েছে। কিন্তু বাস্তবতা হল, এ সব প্রতিষ্ঠানের আয়ের ওপর কর আরোপ করলে মালিকপক্ষ তা ফি বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকেই আদায় করবে। সরকার এক দিকে বলছে, ১৯৯২ এর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অলাভজনক প্রতিষ্ঠান, ‘যা শুধুমাত্র শিক্ষা বিস্তারের লক্ষ্যেই প্রতিষ্ঠিত। আবার এর ওপর বানিজ্যিক প্রতিষ্ঠানের মতই করারোপ করছে। যা সরকারের দ্বিমুখী নীতির পরিচায়ক রাষ্ট্রের কর্তব্য বিনামূল্যে সবার জন্য একমুখী শিক্ষার ব্যবস্থা করা। রাষ্ট্রীয় উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা ও তা পরিচালনা করা। কিন্তু আমরা দেখছি, সরকার সে দায়িত্ব অস্বীকার করায় গড়ে উঠেছে বহু বেসরকারি প্রতিষ্ঠান। এবং সেখানে ছাত্রদের টাকার বিনিময়ে পড়তে বাধ্য করা হচ্ছে। সেটা ছাত্রদের জন্য নিঃসন্দেহে কষ্টকর। কিন্তু এই করারোপের ফলে শিক্ষাব্যয় নতুন করে বাড়লে বহুশিক্ষার্থী বেসরকারি প্রতিষ্ঠানেও আর পড়তে পারবে না। একদিকে রাষ্ট্র দিন দিন ফি বৃদ্ধি করে সমাজের নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের শিক্ষা থেকে দূরে রাখতে চাইছে। আবার একই সাথে আন্দোলন রোধ করার জন্য ভিন্ন নামে এই কর আরোপের কাজ করছে। বক্তারা অবিলম্বে বাজেটে প্রস্তাবিত ১৫% ভ্যাট বাতিলের দাবি জানান।”
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed