বিশ্বনাথে আবারও ৩ জনের করোনায় আক্রান্ত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ক’দিন বিরতির পর ফের বাড়ছে করোনা সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দু’জন পুরুষ ও একজন মহিলা।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পজিটিভ রিপোর্ট আসে ওই নতুন তিন জনের।
এর আগের দিন সন্ধ্যায় সিলেটের ওসমানী মেডিকেল, মাউন্ট এডোরা ও পার্কভিউ হাসপাতালের ল্যাবে করোনা শনাক্ত হয় তাদের। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৯ জনে।
এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৬৫ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ৪২ জন। প্রাণ হাারিয়েছেন ৭জন করোনা রোগী।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা সাংবাদিকদের বলেন, ফের বাড়ছে করোনা সংক্রমণের হার। প্রায় প্রতিদিনই এখন এক দু’জন করে বাড়ছে রোগী।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed