সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৭৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৪ জন। যার মধ্যে ৩৬ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭১ জন।
বৃহস্পতিবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৪ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৩৬ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ২৩ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৯ জনের করোনা সনাক্ত হয়।
নতুন এই ৭৪ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৯১ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ০২১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮২৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৫১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৩২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭১ জন। এরমধ্যে ৬৬ জন সিলেটের বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ১ ও মৌলভীবাজারে আরও ৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৪৬৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৩২৪ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭৩১ জন, হবিগঞ্জে ২ হাজার ৭২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৪০ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটে ১৭ জন, মৌলভীবাজারে আরও ১ জন রয়েছেন। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ২২০ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে আরও ৭ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এরা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১৩ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩৩৫ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন।
Related News
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More



Comments are Closed