বাসদ নেতাসহ ৩০০ জনকে আসামি করে সিসিকের মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশনের কর্মচারীদের সাথে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর তিন নেতাসহ ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (২ জুন) মধ্যরাতে কোতোয়ালি মডেল থানায় এ মামলাটি দায়ের করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) লাইসেন্স শাখার কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।
মামলায় বাসদ সিলেটের সমন্বয়ক আবু জাফর, সদস্য জুবায়ের আহমদ চৌধুরী, প্রণব জ্যোতি পাল এবং আরও প্রায় অজ্ঞাত ৩ শ জনকে আসামি করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
এর আগে বুধবার (২ জুন) বেলা আড়াইটার দিকে সিসিক কর্মচারী ও নগরীর ব্যাটারিচালিত রিকশাচালকদের মধ্যে আধাঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়।
এসময় দুপক্ষই ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। সিসিকের ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানের জের ধরে এ সংঘর্ষ ঘটে।
এরপরই বিকেলে সিসিক কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠক করেন মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় রিকশাচালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও সিদ্ধান্ত হয়- ৩ জুন বৃহস্পতিবার থেকে নগরীর প্রতিটি রাস্তায় ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সাড়াশি অভিযান চালানো হবে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed