সিলেটে পানসী ও পাঁচভাই রেস্টুরেন্টকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনা সংক্রমণ রোধে সারাদেশে চলছে সরকার ঘোষিত বিভিন্ন বিধিনিষেধ। এরমাঝে স্বাস্থ্যবিধি পালনের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।
এমন বাস্তবতায় স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে সিলেট নগরীর বহুল পরিচিত পাঁচভাই ও পানসী রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত র্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। সিনিয়র এএসপি ওবাইন এর নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযানে অংশ নেয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম জানান- সর্বশেষ করোনাকালীন বিধিনিষেধ অনুযায়ী রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার অনুমতি দিলেও সামাজিক দূরত্ব কঠোরভাবে মানার নির্দেশনা রয়েছে। কিন্তু পানসি-পাঁচভাই রেস্টুরেন্ট গাদাগাদি করে বসিয়ে মানুষকে খাবার পরিবেশন করছিল। এভাবে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে এই দুটি রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা ও তাদের মালিকের কাছ থেকে তা আদায় করা হয়।
জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর (মিডিয়া অফিসার) সিনিয়র এএসপি ওবাইন।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed