তাহিরপুরে কলেজছাত্রী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে এক কলেজছাত্রী বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ছাত্রীর বাবা উপজেলা মাটিকাটা গ্রাম ও বড়ছড়া শুল্ক স্টেশনের কয়লা ব্যবসায়ী। মেয়ের সন্ধান চেয়ে গত ৩০ মে রোববার রাতে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এদিকে থানায় জিডির পর পরই উপজেলার মোল্লাপাড়া এলাকার একই কলেজের এক ছাত্রকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ওই কলেজছাত্র ও তার বাবার মোবাইল ফোনে একাধিবার কল করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
পুলিশ জানায়, করোনাকালে ক্যাম্পাস বন্ধ থাকায় উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের চালপট্টির মক্কা টাওয়ারের পেছনে থাকা নিজ বাসা থেকে গত রোববার রাত ৮টার পর কলেজছাত্রী নিখোঁজ হন। সোমবার সুনামগঞ্জ শহরে তাহিরপুরের বিন্নাকুলি গ্রামের আহবাব মিয়ার কাছে পুলিশ তার ভাগ্নে রায়হানের খোঁজ জানতে চায়।
তাহিরপুর থানার ওসি মো. আবদুল লতিফ তরফদার বলেন, জিডির বিষয়টি তদন্ত করতে থানার এক এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed