সিলেটে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটর সাইকেলের অপর আরোহী।
শনিবার রাত সোয়া ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারস্থ আরআরএফ পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শাকিল (২২) লালাবাজারের মো. সাইফুরের ছেলে। আহত মো. শফিউল (২৫) লালাবাজার ঈদগাহ মাঠের মো. সোবহানের ছেলে।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মো. শাকিল মারা যায়। গুরুতর আহতাবস্থায় মো. শফিউলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed