Main Menu

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৯ মে) রাতে লিখিত পরীক্ষার এ ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে ২০২০ সালের ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১৩ হাজারের মতো শিক্ষানবীশ আইনজীবী অংশ নেন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন।

এছাড়া ২৩০ জন পরীক্ষার্থীর ফল থার্ড এক্সামিনারের সিদ্ধান্তের জন্য স্থগিত রয়েছে এবং একজনের পরীক্ষার ফল উইথহেলড রাখা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

Share





Related News

Comments are Closed