সিলেটে ভুমিকম্পে হেলে পড়েছে দুটি ভবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চার ঘন্টার মধ্যে চারবার ভূমিকম্পে দুটি বহুতল ভবন হেলে পড়েছে। শনিবার সকালে ভূমিকম্পের পর নগরীর পাঠানটুলা দর্জিবাড়ি মোহনা আবাসিক এলাকার বি ব্লকে এ ঘটনা ঘটে। ভূমিকম্পে দুটি ৬ তলা ভবন একটি অপরটির দিকে অন্তত দুই ফুট হেলে পড়ে।
বর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহাগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ শনিবার রাতে ভবন দুটি পরিদর্শন করেন। এসময় সিটি করপোরেশনের প্রকৌশলী আংশুমান ভট্টাচার্য্য, রাজু উদ্দিন আহমদ ও লিপু সিংহ ভবন দুটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন। পরে ভবন দুটিতে বসবাসকারী লোকজনকে দ্রুত অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
ভবন দুটির নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের।
শনিবার সিলেটে চার দফা ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
« বাংলাবান্ধা স্থলবন্দরে ৬দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি (Previous News)
(Next News) আবারও ভূমিকম্পে কাঁপলো সিলেট »
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed