Main Menu

বাংলাবান্ধা স্থলবন্দরে ৬দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম ছয়দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (২৯ মে) রাতে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৫ মে) বাংলাবান্ধা স্থলবন্দরে অনুষ্ঠিত এলাকার জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বন্দর শ্রমিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের যৌথ সিদ্ধান্ত এবং স্থানীয় লোকজনের দাবীর প্রেক্ষিতে করোনা পরিস্থিতি সতর্কতায় শনিবার এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগামী বৃহস্পতিবার (৩ জুন) পর্যন্ত আমদানি-রপ্তানিক কার্যক্রম বন্ধ থাকবে।

পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, রোববার (৩০ মে) থেকে আগামী বৃহস্পতিবার (৩ জুন) পর্যন্ত ৫ দিন এবং শুক্রবার সরকারি ছুটি হওয়ায় একদিনসহ মোট ছয়দিন বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

 

Share





Related News

Comments are Closed