সিলেটের ৬ উপজেলায় দু’দিন থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ৪ উপজেলা ও মৌলভীবাজারের ২ উপজেলার আংশিক জায়গায় রবি ও সোমবার (৩০ ও ৩১ মে) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উপজেলাগুলো হচ্ছে- সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলা।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সাক্ষর করেছেন, ফেঞ্চুগঞ্জ জোনালের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী সনত কুমার ঘোষ।
ওই বিজ্ঞপতিতে বলা হয়েছে, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ফেঞ্চুগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ফেঞ্চুগঞ্জ গ্রিড উপকেন্দ্রের মাইজগাও ও পালবাড়ী ৩৩ কেভি ফিডারের লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে আরো বলা হয়, রবি ও সোমবার (৩০ ও ৩১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফেঞ্চুগঞ্জের সকল এলাকা, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, কুলাউড়া ও রাজনগরের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার কারণে বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed