মুরাদপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মুরাদপুর বাইপাস থেকে কানাইঘাট পর্যন্ত গাজী বোরহান উদ্দিন সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মুরাদপুর বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে মুরাদপুর বাজারে শনিবার দুপুর ১২ টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট সদর, গোলাপগঞ্জ ও কানাইঘাট উপজেলার মানুষের চলাচলের অন্যতম রাস্তা গাজী বোরহান উদ্দিন সড়ক। স্মরণকালেও এ সড়কের সংস্কার না হওয়ায় তিন উপজেলার মানুষের চলাচলের ভোগান্তি বেড়েই চলছে। জনগুরুত্বপূর্ণ এ সড়কের স্থানে স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় তিন উপজেলার মানুষের মৃত্যুফাঁদে পরিণত হয়েছে সড়কটি।
বক্তারা আরো বলেন, এ সড়ক দিয়ে সুস্থ মানুষ চলাচল করলেও গাড়ির ঝাঁকুনিতে অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি গর্ভবতী নারী ও বয়স্করা এ সড়কে প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে চলাচল করলেও বিষয়টি সংশ্লিষ্টদের নজর এড়িয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। সিলেট নগরীর খুব কাছেই এ সড়কটি যেনো বাতির নিচে অন্ধকার হিসেবে আবির্ভূত হয়েছে।
বোরহান উদ্দিন রোড সংস্কার কমিটির আহবায়ক ইউনুছ আহমদের সভাপতিত্বে ও আবদুস সামাদের ও মামুন মিয়ার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছানা মিয়া, ইলিয়াছুর রহমান বতাই, নলুয়া কান্দিগ্রাম সরকারী প্রথমিক বিদ্যালয়ের গভর্নিং কমিটির সভাপতি বোরহান উদ্দিন বুলবুল, নাজমুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, বাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ, ব্যবসায়ী রাহুল হোসেন সাহেল, বোরহান উদ্দিন রোড সংস্কার কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত, সদস্য সচিব আব্দুল কালাম, দেলোয়ার হোসেন মেম্বার, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার সুমন আহমদ, আজমল আলী নেফুর, এম জে ইসলাম মখর, নাছির উদ্দিন, আবুল খায়ের ভুট্টো, মাহমুদ হোসেন, এম এ মতিন, আব্দুল কাহির, কামরান আহমদ, ব্যবসায়ী নাজমুল ইসলাম, সাইদুল ইসলাম রুবেল, বদরুল ইসলাম, কয়েছ আহমদ, মোস্তাক আহমদ, ফিজুর রহমান, ছাব্বির আহমদ সাহান, আবুল কালাম, সাব্বীর আহমদ, ফারুক আহমদ, ইসলাম উদ্দিন, নাজমুল ইসলাম, মাহমুদ হোসেন, মিসবা উদ্দিন, শাহজাহান আহমদ, মোস্তাক আহমদ, মামুন আহমদ, কামরান মিয়া, রিপন আহমদ, শামীম আহমদ, আবুল হোসেন, বদরুল ইসলাম খোকা, সাগর আহমদ রাজু, রেজওয়ান আহমদ রেজন, আব্দুল কাদির, রানা আহমদ প্রমুখ ।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed