সিলেটে দ্বিতীয় ডোজ নেয়ার পর করোনায় আক্রান্ত সবুজ
বৈশাখী নিউজ ডেস্ক: অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার দেড়মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাবেক সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ। মঙ্গলবার তাঁর করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
জানা যায়, সিলেটের নাট্যসংগঠন নাট্যলোক’র সভাপতি খোয়াজ রহিম সবুজ গত ১৯ মে থেকে মুখে স্বাদ পাচ্ছিলেন না। এরপর নমুনা পরীক্ষায় আজ মঙ্গলবার রিপোর্টে করোনা পজেটিভ আসে।
গত ১০ এপ্রিল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি অ্যাস্ট্রাজেনেকার টিকার ২য় ডোজ গ্রহণ করেন। এর দুই মাস আগে তিনি একই কেন্দ্রে প্রথম ডোজ গ্রহণ করেন। তিনি নগরীর কুমারপাড়া এলাকার বাসিন্দা।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed