Main Menu

শাবির ল্যাবে আরো ৪৭ জনের করেনা শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরো ৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) শাবির পিসি-আর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ জি এম নুরনবী আজাদ জুয়েল জানান, আজ মঙ্গলবার শাবির ল্যাবে ২৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩০ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ৫ জন ও মৌলভীবাজার জেলার ১০ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed