বিশ্বনাথে পিকআপ ভ্যানে গাছ তুলতে গিয়ে যুবকের মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পিকআপ ভ্যানে গাছ তুলতে গিয়ে ইলামের গাঁও গ্রামের ওয়াব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২২) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে, স্থানীয় মীরেরচর গ্রামে নিজেদের জন্য গাছ ক্রয় করে জাহাঙ্গীরের পরিবার। সোমবার (২৪ মে) সকাল থেকে তারা ঐ গাছ কর্তন করে নিয়ে আসার জন্য পিক-আপ ভ্যানসহ মীরেরচর অবস্থান করে। দুপুরে খন্ড খন্ড গাছের টুকরো গাড়িতে তুলতে থাকে তাঁরা। হঠাৎ অসতর্ক অবস্থায় একটি গাছের টুকরো তার মাথায় আঘাত করে পায়ে এসে পড়লে, সাথে সাথে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে।
পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আত্মীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টায় জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করা হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ ( ওসি) গাজী আতাউর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত মামলা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed