সিলেটে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৩৬, মৃত্যু ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ভাইরাসে এ বিভাগে ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সুনামগঞ্জে ২৯, হবিগঞ্জে ১৮ ও মৌলভীবাজারের ৩০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর মঙ্গলবারের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় এ বিভাগে আরো ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১৯ জন, সিলেট জেলায় ৮৬, সুনামগঞ্জে ৭ জন , হবিগঞ্জে ১৫ জন ও মৌলভীবাজারের ৯ জন । এ নিয়ে এ বিভাগে মোট করোন শনাক্ত হয়েছে ২২ হাজার ১৭৪ জনের।
নতুন সুস্থ ৭৯ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৫১ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ২১৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২০৪ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৩ জন এবং মৌলভীবাজারে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৯জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেটে ৮ জন ও মৌলভীবাজারে একজন রয়েছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed