সিলেটে দূর্ঘটনায় অটোরিকশা চালক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ গেছে এক সিএনজি অটোরিকশা চালকের। মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার সিলাম চকেরবাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত অটোরিকশা চালককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত অটোরিকশা চালক মো. জুনেদ আহমদের (২৫) বাড়ি সিলাম ইউনিয়নের নয়াপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় জুনেদ আহমদ সিএনজি অটোরিকশা চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে সিলেট-জালালপুর সড়কের সিলাম চকেরবাজারে উঁচু স্থান থেকে দ্রুত গতিতে রাস্তার নিচু জায়গায় নামতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন জুনেদ। এসময় গাড়িটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে সজোরে ধাক্কা খায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুনেদকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করলে সেখানে রাত ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জুনেদ আহমদের আত্মীয় আমিনুল ইসলাম আনহার।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed