Main Menu

বালতির পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দগ্রামের সিএনজির ড্রাইভার মো. সাদেক মিয়ার ১ বছরের ছেলে জুবায়েদ অসাবধানবশত পরিবারের অগোচরে বালতির পানিতে পড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় হরষপুর রেলস্টেশন বাজারে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed