মোগলাবাজারে উবার চালককে খুনের ঘটনায় গ্রেপ্তার ৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের মোগলাবাজার থানা এলাকায় এক মোটর সাইকেল রাইডারকে খুন ও অপরজনকে আহত করার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে মোগলাবাজার থানার ছিছরাকান্দি এলাকায় লয়লু মিয়ার পুত্র মজিবুর রহমান (২৩), তার সহযোগী একই এলাকার ধোপাকান্দি গ্রামের মৃত খলিল মিয়ার পুত্র এনাম আহমদ (২৩), মৌলভীবাজারের রাজনগর থানা এলাকার খলাগ্রাম সাকিনে জুয়েলুর রহমান (৩৬) ও একই উপজেলার ধুলিজুরা গ্রামের রায়হান মিয়া (২৮)।
এসএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ এপ্রিল সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের গফুরের বাধ এলাকায় মোটর সাইকেল রাইডার গোলাম কিবরিয়া রাজুকে ছুরিকাঘাত করে তার মোটর সাইকেল এবং গত ১১ মে অপর মোটর সাইকেল রাইডার রেদোয়ান রশিদ চৌধুরীকে (২৮) ছুরিকাঘাত করে তার মোটর সাইকেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গোলাম কিবরিয়া রাজু সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে বাসায় ফিরে গেছেন। তাকে বাসায় নিয়ে গেলেও মস্তিষ্কে আঘাতের ফলে সে এখনও ভারসাম্যহীন অবস্থায় আছে।
এদিকে গত ১৩ মে ওই এলাকার একটি ডোবা থেকে মোটরসাইকেল রাউডার রেদয়োন রশিদ চৌধুরীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
মোগলাবাজার সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে’র নেতৃত্বে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম মামলার দুটির তদন্তকারী কর্মকর্তা এসআই/কৌশিক সরকার ও এসআই/শাহিন কবির সঙ্গীয় অফিসার ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় এ দুটি ঘটনার রহস্য উদঘাটনে সচেষ্ট হন।
পুলিশের অনুসন্ধানে জানা যায়, গত ৮ এপ্রিল সকাল ১০টায় দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর এলাকা হতে গোলাম কিবরিয়া রাজুকে মোটর সাইকেল ভাড়ায় নিয়ে মোগলাবাজার থানাধীন মোহাম্মদপুর গফুরের বাঁধ এলাকায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে যাত্রীছাউনীর সামনে মোটর সাইকেল থামিয়ে তাকে যাত্রীছাউনীর পিছনে নিয়ে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে মারা গেছে ভেবে ডোবায় ফেলে রেখে মোটর সাইকেলটি নিয়ে যায়।
একইভাবে গত ১১ মে রাত আনুমানিক সাড়ে ১০টায় দক্ষিন সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর এলাকা হতে রেদোয়ান রশিদ চৌধুরী (২৮) কে মোটর সাইকেল ভাড়ায় নিয়ে মোগলাবাজার থানাধীন মোহাম্মদপুর গফুরের বাঁধ এলাকায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে যাত্রীছাউনীর সামনে নিয়ে মোটর সাইকেল থামিয়ে একই কায়দায় তাকে যাত্রীছাউনীর পিছনে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করার পর লাশ কচুরিপনা যুক্ত কাদা পানির ডোবায় ফেলে চলে যায়।
অভিযানের অংশ হিসেবে পুলিশ গত ১৫ মে দক্ষিণ সুরমার কদমতলী এলাকা হতে আসামী মুজিবুর রহমানকে আটক করে। আটকের পর সে এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের প্রেক্ষিতে তার অপর সহযোগী এনাম আহমদকে গোলাপগঞ্জ আছিরগঞ্জ বাজার হতে একই দিন রাত ১১টায় গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে মৌলভীবাজারের রাজনগর থানা এলাকার খলাগ্রাম সাকিনে জুয়েলুর রহমান (৩৬) এর হেফাজত হতে রেদোয়ান রশিদ চৌধুরীর মোটর সাইকেল এবং একই উপজেলার ধুলিজুরা গ্রামের রায়হান মিয়ার (২৮) হেফাজত হতে গোলাম কিবরিয়া রাজুর মোটর সাইকেল উদ্ধার ও তাদের আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল হতে একটি হাতুড়ি ও দুটি পাথরের টুকরা ১৬ মে সকাল আনুমানিক ৭টায় জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed