Main Menu

গোয়াইনঘাটে কার-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক অটোরিকশা যাত্রী। রবিবার (১৬ মে) সকালে উপজেলার বঙ্গবীর-পীরেরবাজার সড়কের খলাগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ইমাম উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের পোড়ারপাড়ের মকরম আলীর ছেলে।

গোয়াইনঘাট থানার ওসি আবদুল আহাদ জানান, বঙ্গবীর-পীরেরবাজার সড়কের খলাগ্রামের কাছে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী ইমাম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

Share





Related News

Comments are Closed