সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৫৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় মহামারি করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরো ২ জন। আর এসময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৩ জন। যার মধ্যে ৪০ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১১৬ জন।
বৃহস্পতিবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৫৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৪০ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারে ১২ জনের করোনা শনাক্ত হয়।
নতুন এই ৫৩ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৩০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৬১ জন, হবিগঞ্জে ২ হাজার ৪২৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৭২ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১৬ জন। এরমধ্যে সিলেটের ৫২ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ৫০জন, মৌলভীবাজারের ১০ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ২৪৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৪০৫ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬৮৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৯২৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৩৪ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন করোনা আক্রান্ত রোগী।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭৫ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩০০ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন রয়েছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed