সৌদি আরবে ইদ বৃহস্পতিবার
আন্তর্জাতিক ডেস্ক: এ বছর পবিত্র্র মাহে রমজানের রোজা ৩০টি হবে বলে জানিয়েছেন সৌদি আরব কাউন্সিলের সিনিয়র স্কলার ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন আল ম্যানিয়া। সে অনুযায়ী দেশটিতে বুধবার ৩০ রোজা অনুষ্ঠিত হবে। আর ১৩ মে বৃহস্পতিবার দেশটিতে পবিত্র ইদুল ফিতর উদযাপন করা হবে।
মঙ্গলবার (১১ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল ম্যানিয়া বলেন, রমজান ১৩ এপ্রিল শুরু হয়েছে, এটি বুধবার ১২ মে পর্যন্ত চলবে। রোজা ৩০টি হবে। এর কারণ মঙ্গলবার ৯ টা ৫৯ মিনিটে শাওয়াল (চাঁদের) জন্মরাত এবং মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে সূর্য অস্ত যায়, এর ১৩ মিনিট আগে ৬টা ৩৮ মিনিটে চাঁদ ডুবে যায়। এই কারণে মঙ্গলবার চাঁদ দেখা অসম্ভব।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed