বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রী ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা ও চূড়ান্ত ভর্তি পরিক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (তথ্য) মো. শফিউর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে/সেশনে লেভেল-১, টার্ম-১-এ ছাত্র-ছাত্রী ভর্তির নিমিত্তে প্রাক-নির্বাচনী পরীক্ষা ও চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ বুয়েট একাডেমিক একাডেমিক কাউন্সিল অধিবেশনের সিদ্ধান্ত মোতাবেক পরিবর্তন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বুয়েটে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেনীতে ভর্তির নিমিত্তে প্রাক-নির্বাচনী পরীক্ষা ৩১ মে ও ১ জুন এর পরিবর্তে যথাক্রমে ৩০ জুন ও ১ জুলাই এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষা ১০ জুন এর পরিবর্তে ১০ জুলাই অনুষ্ঠিত হবে।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed