দেবীগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন দেবীগঞ্জ উপজেলার আরাজি সুন্দরদিঘী এলাকার আব্দুস সামাদের ছেলে হামিদুল ইসলাম (৩৮) ও দারার হাট ডাক্তারপাড়া এলাকার ফজল হকের ছেলে সলেমান আলী (৩৫)।
সোমবার (১০ মে) বিকেলে দেবীগঞ্জ উপজেলার চরব ডাঙ্গা এলাকায় ও তেলিপাড়া করতোয়া নদীপাড়ে বজ্রপাতে তারা মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদুল চরব ডাঙ্গায় মাঠে ধানক্ষেতের কাজ করার সময় বৃষ্টিপাত শুরু হয়। এদিকে সলেমান তেলিপাড়া করতোয়া নদী খননে নদীতে বালু উত্তোলনের কাজ করছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে হঠাৎ তাদের ওপর বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বজ্রপাতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed