ঈদের ছুটিতে চাতলাপুর শুল্ক স্টেশন ৩দিন বন্ধ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ৩দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম।
মঙ্গলবার (১১ মে) চাতলাপুর শুল্ক স্টেশন সুত্রে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, দুই দেশের ব্যবসায়ীদের আলোচনার ভিত্তিতে আগামী ১৩ মে বৃহস্পতিবার থেকে ১৫ মে শনিবার পর্যন্ত চাতলাপুর স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ১৬ মে রোববার সকাল থেকে পূর্বের ন্যায় এ পথে আমদানি-রফতানিসহ কাস্টমসের কার্যক্রম ও বন্দরে পণ্য খালাস কার্যক্রম শুরু হবে।
চাতলাপুর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রানা চৌধুরী বলেন, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে আগামী বৃহস্পতিবার থেকে শনিবার তিনদিন চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম। আগামী ১৬ মে রোববার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের কাস্টমস সুপারিন্টেনডেন্ট আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সরকারি ছুটি চলাকালে দুজন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। যদি ব্যবসায়ীরা এ সময়ে পণ্য আমদানি-রফতানি করতে চান, তাহলে কর্মকর্তারা সহযোগিতা করবেন। তবে দুই দেশের ব্যবসায়ীরা ঈদের ছুটি উপভোগের সিদ্ধান্ত নেওয়ায় আমদানি-রফতানি বন্ধ থাকবে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed