সুনামগঞ্জে করোনা প্রতিরোধে জেলা তথ্য অফিসের প্রচারনা
সুনামগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারনা চালিয়ে যাচ্ছে গণযোগাযোগ অধিদপ্তরের আওতাভূক্ত প্রতিষ্ঠান সুনামগঞ্জ জেলা তথ্য অফিস।
তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ রাষ্ট্রিয় এই দফতরের সার্বিক প্রচার-প্রচারণা কার্যক্রমের পাশাপাশি বিশেষ গুরুত্বসহ কোভিড-১৯ সংক্রমণ রোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের রটিন দায়িত্বরত সহকারী পরিচালক মোঃ আব্দুছ ছাত্তার।
গত ৩ এপ্রিল থেকে শুরু হয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার প্রত্যেকটি উপজেলায় সড়ক ও নৌপথে উক্ত প্রচারণা পরিচালনা করা হচ্ছে। প্রচারণায় মাস্কবিহীন অবস্থায় ঘর হতে বের না হওয়া, বারংবার সাবান দিয়ে হাত ধোওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, গণ সমাবেশ এড়িয়ে চলা ও স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলা রাখাসহ সরকারের প্রত্যেকটি করোনা সচেতনতা বিষয়ে প্রচারণা চালানো হয়।
প্রচারাভিযান পরিচালনায় জেলা তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহন করেন।
Related News
সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও বিশ্বপরিসরে গুরুত্বপূর্ণRead More
ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ আহরণের প্রস্তুতি!
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার পাগনা বড়বিল (বন্ধ) জলমহাল নিয়ে নতুন করে উত্তেজনা দেখাRead More



Comments are Closed