সিলেটে অসামাজিকতার অভিযোগে ৪ নারী-পুরুষ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ৩ জন মহিলা, ১ জন পুরুষ গ্রেফতার হয়েছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে- দিরাই উপজেলার দাইগ্রামের মো: বাবুল মিয়া (৫৫)। এছাড়া, চেহীলী ওরফে সেলি (৩৫), মোছা: সুলতানা (২৪) ও জুলেখা (২২) নামের তিন মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
এসএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই (নি:)/মো:রোকনুজ্জামান চৌধুরী পিপিএম এর নেতৃত্বে এএসআই/আমিনুর রহমান, এএসআই/সঞ্জয় চন্দ্র দে, এএসআই/হাবিবুর রহমান, নারী কনস্টেবল শিউলি আক্তার সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদেরকে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলাস্থ খান লজ-এর ২য় তলার ৪, ৫ ও ৬ নং কক্ষের ভিতরে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed