সুনামগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রউফ নামে এক গ্রাম পুলিশ খুন হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বোরোখাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রউফ (৩৫) একই এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে। চার শিশুসন্তানের জনক রউফ উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ গ্রামপুলিশ সমিতি তাহিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী নিহতের পরিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও নিহতর পরিবার সূত্র জানায়, বুধবার রাতের খাবার খেয়ে স্বামী স্ত্রী একই বসত ঘরের পৃথক দুই রুমে দুইজন ঘুমিয়ে পড়েন। রাত প্রায় তিনটার দিকে স্ত্রী শিরিনা বেগম ঘুম থেকে উঠে পাশের রুমে গিয়ে দেখেন তার স্বামী রুমের মধ্যে নেই। পরে তিনি বারান্দায় গিয়ে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় অবহিত করলে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সুনামগঞ্জ মর্গে পাঠান।
উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য বোরোখাড়া গ্রামের বাসিন্দা শব্দর আলী জানান, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বোরোখাড়ার নিজ বাড়ির বারান্দায় আব্দুর রউফ শুয়ে ছিলেন। এ সময় ২-৩ জনের একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে রউফ পরিবার ও গ্রামবাসী চিৎকার করলে তারা পালিয়ে যায়।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সে বিষয়ে আপাতত নিশ্চিত হতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।
Related News
সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও বিশ্বপরিসরে গুরুত্বপূর্ণRead More
ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ আহরণের প্রস্তুতি!
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার পাগনা বড়বিল (বন্ধ) জলমহাল নিয়ে নতুন করে উত্তেজনা দেখাRead More



Comments are Closed