Main Menu

সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে ৩৬২ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (৬ মে) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যবরনকারীদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ২৮ জনের মৃত্যু হয়েছে।

বুলেটিনে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬৯ জনের। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৯জন, সিলেট জেলায় ৪০ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বিভাগে সবমিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৩ জনের।

নতুন সুস্থ ১০৯ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৮৬ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ২২৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২১৩ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

Share





Related News

Comments are Closed