নির্দেশনা অমান্য, সিলেটে মার্কেট বন্ধ করলো প্রশাসন
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পরে সিলেট নগরীর শুকরিয়া মার্কেট খোলা রাখায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে মার্কেটিতে অভিযান চালিয়ে বন্ধ করে দেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
পরে মার্কেটের ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এসময় বন্দরবাজার-চৌহাট্টা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সহযোগিতায় সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বুধবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে নগরীর শুকরিয়া মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে ৮টার পরে খোলা রাখায় মার্কেটটি বন্ধ করে দেয়া হয় এবং স্বাস্থ্যবিধি না মানায় মার্কেটের অন্তত ৫ টি দোকানে জরিমানা করা হয়।
এদিকে মার্কেটটি বন্ধ করে দেয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন শুকরিয়া মার্কেটের ব্যবসায়ীরা। এসময় তারা জানান, অন্যান্য মার্কেটগুলো খোলা রেখে আমাদেরকে অবগত না করে হঠাৎ করে শুধু শুকরিয়া মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে। এতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।
পরে ব্যবসায়ীরা কিচ্ছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে চলে যান।
অভিযানের বিষয়ে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর আলম জানান, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় শুকরিয়া মার্কেট বন্ধ করা হয়েছে। এছাড়াও ৫টি দোকানে জরিমানা করা হয়েছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed