সুস্থ হয়ে বাসায় ফিরেছেন আলমগীর
বিনোদন ডেস্ক : বরেণ্য চলচ্চিত্র অভিনেতা আলমগীর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৭ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে বুধবার (৫ মে) তিনি বাসায় ফিরেছেন। আলমগীর নিজেই গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকালে চিকিৎসক এসে জানালেন, আপনি তো পুরোপুরি সুস্থ। এখন বাসায় যেতে পারবেন। বাসায় গিয়ে আমাকে প্রথম কয়েকদিন সাবধানতা মেনে চলার পরামর্শ দিয়েছেন। বাসায় ফেরার অনুমতি পেয়ে খুব ভালো লাগছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল আলমগীরের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওইদিন বিকেলেই ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। তবে তার সহধর্মিণী উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার রিপোর্ট নেগেটিভ আসে।
সূত্র: বিডিপ্রতিদিন
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed