সিলেটে বিভিন্ন দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সড়ক পরিবহণ শ্রমিকদেরকে ১০ টাকা কেজি দরে চাল, আর্থিক অনুদান, খাদ্য সামগ্রী প্রদান ও স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহণ চালুর দাবীতে সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ মে) সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর পূর্বে জেলা প্রশাসক বরাবারে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি জসিম আহমদের সভাপতিত্বে ও সহ সম্পাদক মাহবুব মিয়া মবুর পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সদস্য সাহেদ আহমদ, জসিম আহমদ সহ বিভিন্ন উপকমিটির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed