মেক্সিকোতে ব্রিজ ভেঙে রাস্তায় পড়ে গেল ট্রেন, নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে ভয়াবহ মেট্রো ট্রেন দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, মর্মান্তিক এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭০ জন।
সোমবার (৩ মে) স্থানীয় সময় রাত ১১টার দিকে দেশটির রাজধানী মেক্সিকো সিটির ঠিক দক্ষিণে ট্রেনসহ মেট্রোরেলের ব্রিজ ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনসহ মেট্রোরেলের ব্রিজ ধসে পড়ার পর পার্শ্ববর্তী আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়ে অলিভস স্টেশনে আঘাত করে।
এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানায়, মেক্সিকোর গণমাধ্যম চ্যানেল মিলেনিও টিভিতে দুর্ঘটনার একটি ভিডিও প্রচার করা হয়। সেখানে মেট্রোর ১২ লাইনটি ট্রেনসহ ভেঙে নিচে থাকা রাস্তা ও গাড়ির ওপর পড়তে দেখা যায়। মেক্সিকো সিটির মেয়র ক্লাউডিয়া শেইনবাম জানান, দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন এবং ভেঙে পড়া অংশের নিচে একটি গাড়ি এখনও আটকে রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে জীবিতদের উদ্ধারে মেডিকেল ক্রু ও ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালাচ্ছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকো সিটির মেয়র ক্লাউডিয়া শেইনবাম।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed