সিলেটে ভারতীয় বিড়িসহ ২ চোরাকারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দাড়িপাতন এলাকা থেকে আমদানি শুল্ক ও কর ফাঁকি দিয়ে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেছে র্যাব। এসময় একটি প্রাইভেটকার আটক করে র্যাব। এসময় র্যাব কার তল্লাশি করে ৪ লাখ ৮০ হাজার শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার করে।
মঙ্গলবার (৪ মে) দুপুরে জৈন্তাপুর থানা পুলিশ গ্রেফতারকৃতদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জৈন্তাপুর থানাধীন দলইপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে শরীফ উদ্দিন (২০) ও গোয়াইনঘাট থানাধীন ফুলতলিছগ্রামের আব্দুছ ছালামের আলমাসু, রিপন (১৯)।
এরআগে সোমবার (৩ মে) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাদের গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed