Main Menu

সিলেটে হেরোইন ও অস্ত্রসহ যুবলীগ নেতা জাকির গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরকে (৪১) গ্রেফতার করেছে র‌্যাব। এসময় র‌্যাব তার কাছ থেকে বিদেশী রিভলবার, ২টি গুলি ও হেরোইন উদ্ধার করে। গ্রেফতারকৃত জাকির মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার সাজ্জাদ আলীর ছেলে।

সোমবার (৩ মে) দুপুরে বিমানবন্দর থানা পুলিশ তাকে অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এর আগে রবিবার (২ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বিমানবন্দর থানাধীন মালনীছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তার কাছ থেকে বিদেশী রিভলবার, ২টি গুলি ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

 

Share





Related News

Comments are Closed