জৈন্তাপুরে আবারো ট্রাক চাপায় ৩ জন নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহতের ২০ ঘন্টা অতিবাহিত হতে না হতে সিলেট-তামাবিল সড়কে আবারো দুর্ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে আরো তিনজনের প্রাণ। আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (২ মে) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে এ দুর্ঘটনা ঘটে। ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মটরসাইকেলের ওয়ার্কশপে ঢুকে পড়লে প্রাণহানীর এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার নয়াগ্রাম পশ্চিম এলাকার সিফাতুর রহমানের ছেলে আশিক আহমদ (৩৫), একই গ্রামের মৌলভী সহরউল্লার ছেলে মিনহাজ উদ্দিন সুলতান (২৮) ও গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকার মছনুর রহমানের ছেলে সুহেল আহমদ (৩০)।
পুলিশ জানায়, একটি ইট বুঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২৪-১৪৯৭) জাফলং যাওয়ার পথে দরবস্ত বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল গ্যারেজে ঢুকে যায়। এতে গ্যারেজের মেকানিক সহ সেখানে বসা অপর দুইজনসহ মোট ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও দুজন আহত হন।
আহত রুবেল ও সুমন নামে দুজনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে রুবেলকে ছেড়ে দেয়া হয় এবং সুমন চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই জয়নাল।
জৈন্তাপুর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী তিনজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এরআগে ২ মে রোববার সকাল সাড়ে ৬টায় সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার পাখিবিল এলাকায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার চালক ও একই পরিবারের চার সদস্যসহ ৫ জন নিহত হন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed