মার্কিন নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার দূতাবাস মার্কিন নাগরিকদের অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। আমেরিকার নাগরিকদের এখন ভারতে যেতে নিষেধও করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) ভারতে একদিনে আক্রান্ত হয়েছেন তিন লক্ষ ৭৯ হাজার মানুষ। এর মধ্যে এদিন মৃত্যু হয়েছে তিন হাজার ৫৯৬ জনের। এই পরিসংখ্যান পাওয়ার পরই আমেরিকার দূতাবাস ওই নির্দেশিকা জারি করেছে।
ভারত থেকে প্যারিস এবং ফ্রাঙ্কফুর্ট হয়ে ফ্লাইট আমেরিকা আসছে, আবার দিল্লি-নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইটও আছে। মার্কিন নাগরিকদের দ্রুত সেই ফ্লাইটগুলো ধরতে বলা হয়েছে। সংক্রমণের হিসেবে ছয় লক্ষ ৮০ হাজার মিলিয়ন সংখ্যা নিয়ে তিন লক্ষ মিলিয়ন-এর দ্বিতীয় স্থানে থাকা ভারত থেকে আমেরিকা ওপরে থাকলেও এ দেশে চিকিৎসার অপ্রতুল সুযোগের জন্যই আমেরিকার নাগরিকদের ফিরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, ভারতে জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিনের অভাব, অক্সিজেনের ঘাটতি, হাসপাতালে বেড-এর অভাব। এগুলো মেডিক্যাল ব্যবস্থাকে দীর্ণ করছে।
তাই মার্কিন নাগরিকদের অবিলম্বে এ দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed