সিলেটে করোনায় আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৮৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ৫জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪৬ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৮৫ জনের শরীরে। এছাড়া এই চব্বিশ ঘণ্টায় সিলেটে হাসপাতালে ও বাড়িতে চিকিৎসাধীন আরও ১৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৫ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৫৭২ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ১৮৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৩৫২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩০৭ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৮৫ জন করোনা আক্রান্ত রোগীর ৪১ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৪ জন, মৌলভীবাজারে ১৩ জন ও সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৩ রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ১৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ৯২ জন সিলেট জেলার বাসিন্দা, সুনামগঞ্জে ২৩, হবিগঞ্জ জেলায় ৭ ও মৌলভীবাজার জেলার ১৫ জন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাড়ালো ১৮ হাজার ৮৮৪ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১২ হাজার ৪৬৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬২৭ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৭৮০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৪৫ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৫ জন রোগী। তাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা দাড়ালো ৩৪৬ জন। এর মধ্যে সিলেট জেলার ২৭৩ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৮ জন।
এদিকে সিলেটের চার জেলা মিলে ২২৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২০৮ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে ৭ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৪৭ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা।
Related News
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবজি ব্যবসায়ী মো. মকসুদ আলী (৩৫) শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায়Read More
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More



Comments are Closed