শিক্ষার্থীকে থাপ্পড় মারায় ইবি সহকারী প্রক্টরকে অব্যহতি
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: শিক্ষার্থীকে থাপ্পর মারার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেই সহকারী প্রক্টর আরিফুল ইসলামকে অব্যহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে অব্যহতি দিয়েছেন বলে নিশ্চিত করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান।
জানা গেছে, গত ২৩ এপ্রিল শুক্রবার ক্যাম্পাসের আম পাড়াকে কেন্দ্র করে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের হাসান আলী (স্নাতকত্তোর শ্রেণী) নামে এক শিক্ষার্থীকে থাপ্পড় মারে সহকারী প্রক্টর আরিফুল ইসলাম। এ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে প্রক্টর বরাবর আবেদন করেন ভুক্তভোগী ঐ শিক্ষার্থী। এছাড়াও এ ঘটনার বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ ঘটনায় প্রক্টরিয়াল বডির কাছে প্রতিবেদন চেয়েছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। ঐ প্রতিবেদন পর্যবেক্ষণ করে আরিফুল ইসলামকে স্বীয় পদ থেকে অব্যহতি দেন তিনি।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed