Main Menu

`সিলেটেও রাত ৯টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা’

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারাদেশের ন্যায় সিলেটেও আজ সোমবার থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট-শপিং মল খোলা থাকবে।

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন জানান, ‘বাংলাদেশ দোকান মালিক সমিতি থেকে সিলেটেও রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তারা কেন্দ্রের এ নির্দেশনা পালন করবেন।’

এর আগে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সারাদেশের দোকানপাট-শপিংমল, মার্কেট বিকাল ৫টার পরিবর্তে রাত নয়টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে সংবাদমাধ্যমকে জানান।

তিনি বলেন, “এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা তার কাছে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছি। তিনি আমাদেরকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট, শপিংমল, মার্কেট খোলা রাখার অনুমতি দিয়েছেন।”

এর আগে সরকারের পক্ষ থেকে রোববার থেকে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সিকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

Share





Related News

Comments are Closed