সিলেটে একদিনে করোনায় আরো ৫ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন সিলেট জেলার ও একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে এ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৩৭ জনে।
সোমবার (২৬ এপ্রিল) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, সিলেট বিভাগে এ পর্যন্ত মারা যাওয়া ৩৩৭ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৬৫ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৭ জন রয়েছেন।
রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরো ৮৮ জনের। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯জন, সিলেট জেলায় ৫৩ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ৫জন এবং মৌলভীবাজারে ৯ জন। এ নিয়ে এ বিভাগে করোনা শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৩২০ জনে।
এছাড়া, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬৬জন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬০৯ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ২৬৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৪২জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন ও মৌলভীবাজারে ৭ জন রোগী হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed