সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনা চিকিৎসার জন্য ডেডিকেটেড সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দু’জন মারা যান। এদের একজন দুপুরে ও অপরজন সন্ধ্যায় মারা যান।
এরআগে শনিবার একদিনে সিলেটে করোনায় আত্রান্ত হয়ে ৮ জন মারা যান। যা দেশে করোনা সংক্রমন শুরুর পর সিলেটে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
রোববার নতুন করে দুজন মৃত্যুর তথ্য নিশ্চিত করে শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায় বলেন, মারা যাওয়া একজন পুরুষ ও অপরজন নারী। দু’জনেরই বয়স ৫০ এর বেশি হবে। তাদের একজনের বাড়ি সিলেট জেলায় ও অপর জনের বাড়ি হবিগঞ্জ জেলায়।
শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন। এরমধ্যে ৪৭ জনের করোনা পজেটিভ ও ২৬ জনের শরীরে রয়েছে করোনার উপসর্গ।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed