দেশে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (২৫ এপ্রিল) রাজশাহীতে ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া অফিসের তাপমাত্রার তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
সম্পর্কিত খবর
আবহাওয়া অফিস জানায়, গতকাল শনিবার ঢাকায় সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার তা বেড়ে দুপুরে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনায় ৪০ দশমিক ৯, বরিশালে ৪০ দশমিক ৮, চট্টগ্রামে ৩৬ দশমিক ৬, সিলেটে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে দেখা যাচ্ছে, রোববার দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। শ্রীমঙ্গল অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। যার এলাকা আরও বিস্তৃত হতে পারে।
গত ২০ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এর আগে ২০১৯ সালে রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed