১৭০ অভিবাসী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। নৌকাটিতে ১৭০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল বলে জানা গেছে। তাদের সবার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
ফ্রান্সের মানবিক সহায়তা বিষয় সংস্থা এসওএসের বরাত দিয়ে শুক্রবার (২৩ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স জানায়, লিবিয়া উপকূলের অদূরে ১৭০ জন আরোহী নিয়ে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে যায়।
তবে এসব অভিবাসী কোন কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানা যায়নি তারা।
খবর পেয়ে তাদের উদ্ধার কাজ শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তারা অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে।
নৌকাডুবির ঘটনায় কাউকে জীবিত উদ্ধার করা না গেলেও ১০ জনের মরদেহ সাগরে ভাসতে দেখা গেছে। অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া উপকূলকে রুট হিসেবে ব্যবহার করে আসছে মানবপাচারকারীরা।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed