মঙ্গলে অক্সিজেন তৈরিতে সফল নাসা
প্রযুক্তি ডেস্ক: মঙ্গলগ্রহে সফলভাবে অক্সিজেন তৈরি করতে সক্ষম হয়েছে নাসা।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, প্রিজারভেন্স রোভারে করে পাঠানো একটি টুল মঙ্গলের পাতলা কার্বন-ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ুমণ্ডলকে অক্সিজেনে রূপান্তর করে।
নাসা বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছে, ‘এই পরীক্ষা সায়েন্স ফিকশনের বাতলে দেয়া পথকে বিজ্ঞানের বাস্তবতায় রূপান্তর করতে পারে।’
নাসার মুখপাত্র জিম রয়টার বলেন, ‘মঙ্গলগ্রহে কার্বন-ডাইঅক্সাইডকে অক্সিজেনে রূপান্তরের প্রথম জটিল পদক্ষেপ এটি। এ বিষয়ে আরও গবেষণা করতে হবে। তবে যে ফলাফল আমরা পেয়েছি, তাতে আমাদের লক্ষ্য পূরণের প্রতিশ্রুতি দেখা যাচ্ছে। অক্সিজেন দিয়ে শুধু পৃথিবীর মানুষ বেঁচে থাকে না, রকেট চালকেরাও এর ওপর নির্ভর করেন।’
মঙ্গলের বাতাসের প্রায় সবটাই কার্বন ডাই অক্সাইড, প্রায় ৯৬ শতাংশ। অন্যদিকে মঙ্গলের বাতাসে অক্সিজেনের পরিমাণ মাত্র শূন্য দশমিক ১৩ শতাংশ। পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ ২১ শতাংশ।
নাসার লক্ষ্য হলো, ভবিষ্যতে মানুষ লাল গ্রহটিতে গেলে পৃথিবী থেকে অক্সিজেন নিয়ে যাওয়ার বদলে আরও উন্নত সংস্করণ নিয়ে যাবে। এতে করে নভোচারীরা সেখানেই প্রয়োজনীয় অক্সিজেন তৈরি করে চাহিদা মেটাতে পারবেন।
প্রাথমিকভাবে ৫ গ্রাম অক্সিজেন তৈরি হয়েছে। মঙ্গলে একজন নভোচারীর ১০ মিনিট শ্বাস নিতে এই পরিমাণ অক্সিজেন দরকার হয়।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed