নাটোরে ট্রাকচাপায় ২ মাদ্রাসা শিক্ষক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষক। শনিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ফেরিঘাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক খলিলুর রহমান এবং একই মাদ্রাসার শিক্ষক বেলাল হোসেন। ওই ঘটনায় আহত শিক্ষকের নাম আব্দুল হামিদ।
সিংড়া থানা পুলিশের এসআই কিশোর কুমার রায় বলেন, সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে তিন মাদ্রাসা শিক্ষক সিংড়ার চলন বিলে এতিম শিশুদের জন্য ধান সংগ্রহ করতে যাচ্ছিলেন। পথে পুরাতন ফেরিঘাটনসংলগ্ন সিংড়া ব্রিজের পূর্ব পাশে একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়। আহত হন আরও একজন।
আহত ওই শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed