সিসিক কাউন্সিলর লায়েকের বাসায় হামলা ভাংচুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের মুন্সিপাড়ার বাসায় হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার তারাবীহ’র নামাজের কিছু আগে রাত ৮টার দিকে মোটর সাইকেলযোগে আসা কতিপয় দুর্বৃত্ত তার বাসায় হামলা চালায়।
হামলাকারীরা তার বাসার সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলে এবং বাসার গেটে হামলা ও ভাংচুর চালায়। খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান।
কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক সংবাদ মাধ্যমকে জানান, ‘আমি ছেলেকে নিয়ে তারাবির নামাজে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পাই, অন্তত ১৫টি মোটরসাইকেল নিয়ে ১৫-২০ জন লোক প্রথমে ‘নারায়ে তাকবির- আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে হামলা করে আমার বাসার সিসি ক্যামেরা ভেঙে দেয়। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাসার গেটে হামলা ও ভাঙচুর চালায়। তার বাসা ছাড়াও আশপাশের আরও কয়েকটি বাসায় হামলা চালিয়েছে। এ বিষয়ে তিনি আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, হামলাকারীরা মুন্সিপাড়ার একটি ক্লাবের পাশাপাশি কাউন্সিলরের বাসায়ও হামলা চালিয়েছে। তিনি জানান, সেখানকার একটি ক্লাব নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে কাউন্সিলরের বাসায় হামলার ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পরিদর্শনে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed