Main Menu

ভারতে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে একজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) লখনৌ-চণ্ডীগড় সুপারফাস্ট ট্রেনটি লেভেল ক্রসিংয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে করে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়।

দুর্ঘটনার সময় লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ ছিল না বলে জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পুলিশের অতিরিক্ত সুপার সঞ্জীব বাজপাই জানিয়েছেন, সকালে ট্রেনটি মিরানপুর কাটরা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসার পর এ দুর্ঘটনা ঘটে। খোলা ক্রসিংয়ে ট্রেনটি একটি গাড়ি ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ট্রেনটি আসার সময় লেভেল ক্রসিংয়ের গেট কেন বন্ধ ছিল না, তা জানতে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed