কমলগঞ্জে বিদুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুুলছাত্রীর মৃত্যুু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর (টিলাগাঁও) গ্রামে বাড়ির রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালমা বেগম (১৪) ওই গ্রামের দিনমজুর মিনার মিয়ার মেয়ে। সে ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে সেহরী খেয়ে মা-বাবা ঘুমিয়ে পড়লে সকালে সালমা বেগম উঠে ছোট ভাইদের জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে যায়। এ সময় একটি ভাঙ্গা সুইচ বোর্ডে হাত দিয়ে সে বিদ্যুাতায়িত হয়। তার চিৎকারে মা নাজমা বেগম ঘুম থেকে উঠে দেখেন মেয়েটি বিদ্যুতায়িত হয়েছে। তার বাবা মিনার মিয়া দ্রত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
তাকে দ্রত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
মৌলভীবাজারে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ফয়জুল ইসলাম (২২) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed